The voice of Brahmanbaria || Local news means the world is

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে মনোযোগী হওয়ার আহ্বান, আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ

২৬ মার্চ ৪৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এর আয়োজনে গতকাল সন্ধ্যায় সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা’র সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউছার এমরান, সাবেক সহ-সভাপতি স ম সিরাজুল ইসলাম, বাংলাভিশন জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, মানব জমিন জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি মোখলেছুর রহমান জীবন, সময় টিভি জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া বার্তা সম্পাদক মোঃ আবুল হাসনাত অপু, ৭১ টিভি জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমী এবং এস এ টিভি জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ। আলোচকগণ স্মৃতিচারণের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নে রাজনৈতিক দল সমূহ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ১৯৭১ এর বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version