The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে দুই নৌ ডাকাত গ্রেপ্তার

সরাইল প্রতিনিধিঃ সরাইলে দূর্ধর্ষ দুই নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার ভোরে অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে অভিযান চালিয়ে এস আই বোরহান তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- ধামাউড়া গ্রামের মূর্তুজ আলীর ছেলে ছোট্র আবু (৪০) ও হাসান আলীর ছেলে কাছু ডাকাত (৩৫)। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়,  তারা মেঘনা ও তিতাস নদীতে নিয়মিত ডাকাতি করে আসছে। তাদের রয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় এরা ডাকাতির কাজে ভাড়ায় যায়। শুধু সরাইল থানায় এদের বিরুদ্ধে ৩-৪টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Exit mobile version