
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খাইয়ুম জানান, গতকাল বেলা ১১টার দিকে কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের ক্রটি দেখা দিয়ে প্রথমে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানা চালু করতে গেলে রাতে একই প্লান্টের প্রাইমারি রিফরমারে ক্রটি দেখা দিয়ে আবারো কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে ক্রটি মেরামতের জন্য ইতি মধ্যেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। কারখানার উৎপাদন শুরু হতে আগামী ৩দিন সময় লাগবে। কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই।