The voice of Brahmanbaria || Local news means the world is

বিষ খাওয়া’র তিনদিন পর এক বৃদ্ধার মৃত্যু

নবীনগর প্রতিনিধি॥ নবীনগরে বিষ খাওয়ার তিনদিন পর গতকাল বুধবার ১৮ মার্চ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিন সন্তানের জননী ওই বৃদ্ধা হলেন উপজেলার শ্যামগ্রাম গ্রামের আবদুল হক এর স্ত্রী মোসাম্মৎ জোসনা বেগম (৫৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৬ মার্চ সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মোসাম্মৎ জোসনা বেগমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেয়া হয়। কর্তব্যরত ডাক্তার তিনি বিষাক্ত বিষ পান করেছেন জানিয়ে তাকে ওয়াশ করে চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন। গতকাল তিনি পেটের ব্যাথায় চিৎকার করতে থাকাবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েন। এ ব্যাপারে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বক্কর মিয়া বলেন, বিষ খওয়ার কারণ জানা যায়নি। তবে ধারণা পারিবারিক কলহে হতে পারে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিষ পানের কারণ জানা যাবে ।

Exit mobile version