
ব্রাহ্মণবাড়িয়ার সেননগর সীমান্তের আশপাশ এলাকা থেকে ৮৪ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি । সোমবার রাত সাড়ে ১১ টার দিকে টহলরত বিজিবি সদস্যরা ফেন্সিডিল চালানের সময় মাদক সহ মাদক ব্যবসায়ি মোঃ কামাল মিয়া (২৫),পিতা : মৃত লাল মিয়া, সাং : পঞ্চবতি, ভৈরব বাজার কে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া বিজিবি — ব্যাটালিয়নের মুখপাত্র এ মাদক আটকের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় হাতেনাতে ৮৪ বোতল ফেন্সিডিলসহ আসামীকে গ্রেফতার করা হয়।প্রেস বিজ্ঞপ্তি