The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ডাকাতের হাতে গৃহকর্তাসহ ৪জন আহত

কসবা প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউপির বামুটিয়া গ্রামে রোববার দিবাগত রাত্রি ২টায় এক দল ডাকাত বাদল হোসেনের বাড়িতে প্রবেশ করে ককটেল ফুটিয়ে গৃহকর্তাসহ ৪জনকে গুরুত্বর আহত করার সংবাদ পাওয়া যায়। আহত গৃহকর্তাকে কসবা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। বাকিদেরকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৬মার্চ সোমবার সকালে আহত বাদল মিয়া (৩৮), পিতা- মৃ তাজু ডিলার, সাং-বামুটিয়া  জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল তার ঘরে প্রবেশ করে নগদ ১লাখ টাকা,৫বড়ি স্বর্ণ সহ কয়েক হাজার মালামাল লুট করে। যাওয়ার কালে ডাকাত দল বাড়ির লোকজনের উপর দুইটি ককটেল নিক্ষেপ করিলে গৃহকর্তা শফিকুল ইসলাম(৪৫) গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসায় আছেন। বাদল হোসেন(৩৮),কামাল(৩২),খোরশেদ আলম(৬৫)কসবা হাসপাতালে চিকিৎসা আছেন। জেলা পুলিশ সুপার সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, কসবা থানায় মামলা হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানান

Exit mobile version