The voice of Brahmanbaria || Local news means the world is

১০০ পিছ ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/দেলোয়ার হোসেন, এসআই/কাজী মোঃ কামরুল হাসান, এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অদ্য-১২/০৩/২০১৫ইং ১৫.৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী প্রিয়াংকা (২৫), পিতা-আব্বাস চৌধুরী, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ/পি কলেজপাড়া (ডিসি সাহেবের বাংলোর পিছনে) থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে অত্র থানাধীন মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ রেন্ট-এ-কার অফিসের সামনে থেকে ১০০(একশত) পিছ ইয়াবাসহ আটক করা হয়। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version