The voice of Brahmanbaria || Local news means the world is

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত নবীনগরের যুবকের মৃত্যু

সংবাদদাতা ::সৌদি আরবে কর্মরত মো. রহমত উল্লাহ (৩৫) নামে বাংলাদেশি এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত শনিবার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সৌদি আরবের আল হাসা এলাকায় কিং ফাহাদ নামে একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ৫ মার্চ রাতে বাড়ির ফেরার পথে ওই এলাকায় তিনি বাস চাপা পড়ে গুরুতর আহত হন। তিনি স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন। রহমত উল্লাহর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকা। গতকাল সোমবার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈনুদ্দিন মঈনু এ খবর নিশ্চিত করেছেন।
Exit mobile version