The voice of Brahmanbaria || Local news means the world is

দু’দিনব্যাপী নারী মেলা শুরু

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিনব্যাপী নারী মেলা  রবিবার থেকে শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে  প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাঈদ কুতুব, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম, ইউপিজিপি ও ইউজেডজিপি’র উইম্যান এ্যামপাওয়ারমেন্ট অফিসার আজিজুল হক সরকার, জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি মমতাজ বাশার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
মেলায় বিভিন্ন পন্য নিয়ে ২০টি স্টল বসে। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এ মেলা শুরু হয়।

Exit mobile version