The voice of Brahmanbaria || Local news means the world is

৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জনকে আটক করেছে ডিবি পুলিশ

৭ই মার্চ ২০১৫খ্রিঃ সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও অন্যান্য ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পুনিয়াউট এলাকায় আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপর চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে মোস্তাক আহম্মেদ (২৮) পিতা-মৃত মোজাহার মিয়া সাং-নাজিরপাড়া থানা-টেকনাফ জেলা-কক্সবাজার এর নিকট হতে ০১টি কলেজ ব্যাগের ভিতরে ছোট নীল পলিথিনের প্যাকেটে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  প্রেস রিলিজ

Exit mobile version