The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সাংবাদিকদের উপর হামলাকারি মাদক সম্রাট বাচ্চু গ্রেপ্তার


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকদের উপর হামলাকারি মাদক ব্যবসায়ি বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে বিজয়নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাচ্চু বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের বাসিন্দা।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব জানান, ২১ ফেব্রুয়ারি এসএ টিভির ‘খোঁজ’ টিমের উপর হামলার ঘটনায়  বাচ্চুকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
এস এ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ জানান, মাদক নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে মাদক ব্যবসায়ি বাচ্চু ওরফে পাগলা বাচ্চু গত ২১ শে ফেব্রুয়ারি  দলবল নিয়ে ‘খোঁজ’ টিমের উপর হামলা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিজয়নগর থানার মামলা করেন।

Exit mobile version