The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ট্রেনে ঢিল, চালক আহত

ডেস্ক ২৪::আজ শনিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। বাইরে থেকে দুর্বৃত্তের ছোড়া পাথরে ট্রেনটির চালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। এতে লোকোমোটিভের জানালার কাচও ভেঙ্গে যায়।
ট্রেন যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনটি বেলা সাড়ে তিনটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার পর দেবগ্রাম এলাকায় ঢিল ছোড়ে এক দুর্বৃত্ত। এতে ট্রেনের লোকোটিভের জানালার ক্লাশ ভেঙ্গে চালকের উপর পড়লে তিনি আহত হন। ট্রেনটি গঙ্গাসাগর স্টেশনে থামার পর চালক চিকিৎসা নেন। জানালার কাচ ভেঙ্গে যাওয়ার লোকোমোটিভ ঘুরিয়ে ট্রেন চালানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন ফারুক চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাথরের আঘাতে ভেঙ্গে যাওয়া জানালার গ্লাস উপরে পড়লে চালক আহত হন।

Exit mobile version