
প্রত্যক্ষদর্শীরা জানায়, সে সিএনজি দিয়ে যাচ্ছিল। ছিনতাইকারীরা তার সিএনজি গতিরোধ করে তার কাছে থাকা ক্যামেরা ও অন্যান্যা মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ের উরু এবং হাটুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফরাজুর রহমান জানান অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত দেখতে পাই। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।