
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে নারীদের আরো অধিক হারে এগিয়ে আসতে হবে। এসময় তিনি নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে করতে সকলের প্রতি আহ্বান জানান।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুজ্জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মিনারা আলম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস.এম শাহীন।