The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল- নাসিরনগর সড়কে গনডাকাতি, প্রায় ৩ ঘন্টা পর দুই কিশোরী উদ্ধার

সরাইল(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি::ব্রাহ্মনবাড়িয়ার সরাইল- নাসিরনগর সড়কের সরাইলের ধরন্তী পুলিশ বক্সয়ের কাছে ৭ টি সিএনজি অটোরিকসায় দুর্ধর্ষ গনডাকাতি হয়েছে। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছে ৩ যাত্রী। এসময় ২ কিশোরী যাত্রীকে ডাকাতরা উঠিয়ে নিয়ে যায়। প্রায় ৩ ঘন্টা পর রাত ১০ টায় কিশোরীদেরকে উদ্ধার করে গ্রামবাসী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই গনডাকাতির ঘটনা ঘটে। আবুল নামে এক সিএনজি অটোরিকসা চালক জানান- সরাইলের ধরন্তী পুলিশ বক্সয়ের কাছে সরাইলের বিশ্বরোড থেকে নাসিরনগরগামী ৪ টি ও নাসিরনগর থেকে বিশ্বরোডগামী ৩ টি সিএনজি অটোরিকসায় একই সাথে এই ডাকাতির ঘটনা ঘটে। ৮/১০ জনের দেশীয় অস্ত্রসস্ত্র সজ্জিত মুখোশ পরিহিত ডাকাতদল সড়কের উপরে উঠে দু-পাশ থেকে আসা সিএনজি অটোরিকসাগুলো থামিয়ে ডাকাতি শুরু করে। ডাকাতরা সিএনজি অটোরিকসার সব যাত্রীদের কাছ থেকে নগদ টাকা,মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় নাসিরনগর থেকে একটি সিএনজি অটোরিকসায় করে আসা ২ কিশোরী যাত্রীকে ডাকাতরা উঠিয়ে নিয়ে যায় বলে ঐ সিএনজি অটোরিকসা চালক জানান। রাত ১০ টার দিকে এই কিশোরীদেরকে উদ্ধার করে ধর্মর্তীথ গ্রামবাসি।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি একটি সিএনজি অটোরিকসায় ডাকাতির কথা স্বীকার করেন। কিশোরী নিখোজের ঘটনাটি নিয়ে কিছু বলতে রাজি হয়নি।

Exit mobile version