The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে সমাবেশ পালন করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সহ-সভাপতি মোতাহার হোসেন আকবর, যুগ্ম সম্পাদক মো: রুবেল, রুকন মাহমুদ, নাদিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল, সরাইল কলেজ ছাত্রদলের সভাপতি রিগ্যান প্রমুখ।

Exit mobile version