The voice of Brahmanbaria || Local news means the world is

মাদক সম্রাট বাচ্চুর সহযোগী জসিম গ্রেফতার

প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরীর সময় গত ২১ শে ফেব্রুয়ারী খোঁজ টিমের উপর হামলাকারী মাদক সম্রাট বাচ্চুর সহযোগী জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় জসিমকে দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। জসিম শহরের পৈরতলা এলাকার সেলিম মিয়ার ছেলে। সে শহরের আলোচিত বুলেট হত্যা মামলার আসামী। পরে বিকেলে বিজয়নগর থানা পুলিশ জসিমকে খোঁজ টিমের উপর হামলার মামলায় আদালতে পাঠায়।

Exit mobile version