The voice of Brahmanbaria || Local news means the world is

ছাত্রলীগ নেতা ছুরিকাহত


ব্রাহ্মণবাড়িয়ায় মো.শাফায়েত ইসলাম (১৯) নামে এক ছাত্রলীগ নেতা ছুরিকাহত হয়েছে।  শুক্রবার সকালে পৌর শহরের পুরাতন জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।  তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ মৌড়াইল এলাকার সাইফুল ইসলামের ছেলে। আহত ওই ছাত্রলীগ নেতা জানান, শুক্রবার সকালে তার ছোট বোনকে এসএসসি পরীক্ষা কেন্দ্র অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করিয়ে তিনি পাশ্ববর্তী শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় দাঁড়িয়ে থাকেন। সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক এসে তার কাছে মোবাইল ফোনটি চেয়ে বসেন। তিনি মোবাইল ফোনটি দিতে অস্বীকৃতি জানালে এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় খবর পেয়ে তার সহযোগিরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা করান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version