The voice of Brahmanbaria || Local news means the world is

শিক্ষার সুষ্ঠ পরিবেশ এর দাবীতে আশুগঞ্জে মানববন্ধন

আশুগঞ্জ  প্রতিনিধি:: দেশব্যাপী বিএনপি-জামায়েতের ডাকা চলমান হরতাল-নৈরাজ্য, বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ ও শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবীতে মানব বন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ আশুগঞ্জ উপজেলা শাখা।

ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্তর এলাকায় মঙ্গলবার সকাল ১১ টায় ১ ঘন্টার এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক এতে অংশ গ্রহন করেন। মানব বন্ধনে আড়াইসিধা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ শাহজাহান, চরচারতলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মহিউদ্দিন মোল্লা, নাওঘাট দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রৌফ, জাহানারা কুদ্দুস ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীর, প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম জীবন ও প্রভাষক মোঃ মহিউদ্দিন প্রমুখ। বক্তারা অবিলম্বে দেশব্যাপী হরতাল-নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে মারা বন্ধ করে শিক্ষার সুষ্ট পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবী জানান।


-সঞ্জয়

Exit mobile version