The voice of Brahmanbaria || Local news means the world is

বাকিতে খাবার না দেয়ায় হোটেল ভাংচুর

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ায় বাকিতে খাবার না দেওয়ায় একটি হোটেল ভাংচুর এবং হোটেলের কর্মচারীদেরকে মারধোর করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে শহরের ডাঃ ফরিদুল হুদা রোডের রাঁধুনী হোটেল এন্ড রেষ্টুরেন্টে। হোটেলের মালিক ও ব্যবস্থাপক ফখরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মেড্ডা গ্রামের পলাশ ও আপেল নামের দুই  যুবক তার হোটেলে এসে  হোটেলের কর্মচারী মনির হোসেনর কাছে বাকীতে বিরিয়ানি খেতে চায়। মনির তাদেরকে ম্যানেজারের সাথে যোগাযোগ করতে বললে যুবকরা ক্ষীপ্ত হয়ে চলে যায়। কিছুক্ষন পরে ওই যুবকরা লাঠিসোটা নিয়ে হোটেলে প্রবেশ করে হোটেলে হামলা চালিয়ে গ্রীল মেশিন, কাবাবের ডিশ ও কাঁচের দেয়াল ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও মারধোরে আহত হয় হোটেল কর্মচারী মনির হোসেন-(২২) ও মোঃ আরমান-(২৫)। সন্ত্রাসীরা হোটেল মালিক ফখরুলকেও মারধোরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা সদর থানার এস.আই প্রেমধন মজুমদার জানান, হোটেলের লোকজন হামলাকারীদের চিনতে পেরেছে। তাদের ধরতে অভিযান চালানো হবে।


-সঞ্জয়

Exit mobile version