The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন ও পুরস্কার বিতরণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া ::  ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উদযাপন উপলক্ষে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লা আল মামুন (বাবু) এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ মোঃ গোলামনূর,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী ইকবাল,আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,তাছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,আসাদুজ্জামান চৌধুরী,লিয়াকত আব্বাস টিপু ,আমিনূল ইসলাম বেলায়েত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা। সভাশেষে চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কৃত করা হয়।  

-সঞ্জয়

Exit mobile version