The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সারোয়ার হাজারী, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  ::ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকেলের অধ্যক্ষ প্রদীপ্ত খিসার সভাপতিত্বে ও মোঃ সেলিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক আ.ন.ম সালা উদ্দিন, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সাইদুজ্জামান সুহেল, বিভাগীয় প্রধান মনিরুল হক, ব্রাহ্মণবাড়িয়া টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, শফিকুল ইসলাম, আরিফুল হক, সানজিদা ইসলাম জ্যোতি, ফাহমিদা জাহান প্রমুখ।  

Exit mobile version