The voice of Brahmanbaria || Local news means the world is

মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক স্মৃতি ক্রিকেট লীগ ২০১৫ ফাইনাল আজ

প্রত্যাশা যুব সংগঠন আয়োজিত মেজর অবঃ জহিরুল হক খান বীর প্রতীক স্মৃতি ক্রিকেট লীগ ২০১৫ ফাইনাল খেলা আজ সদর উপজেলার সুহিলপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু। বিশেষ অতিথি থাকবেন দৈনিক যায়যায় দিন পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সুহিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর খান, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর কবীর দুলাল। সভাপতিত্ব করবেন প্রত্যাশা যুব সংগঠনের সভাপতি মোঃ ইয়াছিন। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করবে উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদ বনাম ফ্রেন্ডশীপ একাদশ হিন্দুপাড়া। খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রত্যাশা যুব সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version