
শুক্রবার সকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে সংস্কৃতিকর্মী অ্যাডভোকেট মোঃ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি জয়দুল হোসেন।
বাচিকশিল্পী বাছির দুলালের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বিশিষ্ট লেখক অধ্যাপক মানবর্র্দ্ধন পাল, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আবদুন নূর, মুক্তিযোদ্ধা দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক ওয়াছেল সিদ্দিকী, জেলা উদীচীর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, শ্রমিক ফেডারেশন সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, পীস ভিশনের সভাপতি অধ্যাপক শেখ জাহাঙ্গীর, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন।
ভাষা চত্বর থেকে এক শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।