The voice of Brahmanbaria || Local news means the world is

খেলাধুলা শিশুদের শারিরিক ও মানুষিক বিকাশে কার্যকর ভুমিকা রাখে-….মেয়র মোঃ হেলাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, খেলাধুলা শিশুদের শারিরিক ও মানুষিক বিকাশে কার্যকর ভুমিকা রাখে। তাই লেখা পড়ার পাশাপাশি সুষ্ঠ জাতি গঠনে ছেলে-মেয়েদেরকে খেলা ধূলায় মোনযোগী করতে শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। মেয়র গতকাল সকালে দাড়িয়াপুড় শহীদ কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কালে উপরক্ত বক্তব্য প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর শামিমা বেগম, বিদ্যালয় পরিচালনা পরিষদ সহ সভাপতি মাঈণ উদ্দিন খাজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার আব্দুল্লাহ খসরু, বিশিষ্ট ব্যক্তি মোঃ জালাল আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন শাহ আলমগীর। এসময় অভিভাবক বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।প্রেস রিলিজ

Exit mobile version