The voice of Brahmanbaria || Local news means the world is

নাশকতার প্রতিবাদে ব্রাহ্মনবাড়িয়ায় বি,এম,এ’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ::চলমান নাশকতার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখাসহ স্বাস্থ্য বিভাগের ১৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহনে ব্রাহ্মনবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে জেলা বি,এম,এ সভাপতি ডাক্তার এফ জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাক্তার মোঃ আবু সাইদ, সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক আবু ছায়েদ প্রমুখ। এ সময় বক্তাগন চলমান নাশকতা বন্ধে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

Exit mobile version