The voice of Brahmanbaria || Local news means the world is

জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক॥ শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, ডাকসুর সাবেক জি.এস এবং সাবেক সংসদ সদস্য জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখনের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে ঢাকার মীরপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অপর্ন করা হয়। দুপুরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া গতকাল মঙ্গলবার মরহুমের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট বাসভবনে কোরআন খতম এবং বাদ  আসর পুনিয়াউট খাজা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও মরহুমের অনুজ মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন।

Exit mobile version