The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল সমর্থনে বিএনপি’র বিক্ষোভ, গ্রেফতার-৬

প্রতিনিধি॥ মঙ্গলবার হরতাল সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। সকাল ১১টায় শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি মোড়ে গিয়ে সমাবেশ করে। জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, এবিএম মোমিনুল হক, যুবদল আহবায়ক মনির হোসেন প্রমুখ। এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি, র‌্যাব-১৪, পুলিশের বিশেষ স্কোয়াড রোবোকপ এর টিমকে টহল দিতে দেখা যায়। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, সোমবার রাত থেকে এখন পর্যন্ত ৬জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

Exit mobile version