The voice of Brahmanbaria || Local news means the world is

দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে জেলা নাগরিক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমানের চেম্বারে দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, পেট্রোল বোমবায় নিরীহ নাগরিকগণের মৃত্যু, এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা দেওয়া প্রসঙ্গে জেলা নাগরিক কমিটির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান চলমান পরিস্থিতির কারণে জেলা নাগরিক কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি অনতিবিলম্বে নাগরিকগণের দুর্দশা লাগব এবং এসএসসি পরীক্ষায় ছাত্র ছাত্রীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে সেই জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহবান জানানো হয়। সভায় আগামী ১৪ ফেব্র“য়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান এর চেম্বারে জেলা নাগরিক কমিটি ও পৌর নাগরিক কমিটির এক যৌথ সভা আহবান করা হয়েছে। উক্ত সভায় সকল সম্মানিত সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version