The voice of Brahmanbaria || Local news means the world is

নাশকতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যবাসায়ীদের মানববন্ধন

কসবা প্রতিনিধি ::বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে ৮ফেব্রুয়ারী রবিবার বিকালে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার ব্যবসায়ীমহল। পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কসবা উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফুল মিয়া মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হুদা শিপন,গৌর চন্দ্র সাহা,হাজী দুলু মিয়া,রতন সরকার প্রমুখ।

মানবন্ধন চলাকালে বাজার ব্যবসায়ী,শিক্ষক,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version