The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মনবাড়িয়ায় ব্যাংক লক্ষ্য করে ককটেল হামলা:একজন আহত

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মনবাড়িয়ায় হরতালের প্রথমদিনে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ইষ্টার্ণ ব্যাংক লিঃ ব্রাহ্মনবাড়িয়া কার্যালয়কে লক্ষ্য করে ৫টি ককটেলের বিষ্ফোরন ঘটানো হয়েছে। এসময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রিক্সা আরোহী শাহ আলমের মাথায় স্পিøন্টারের আঘাত লাগে। আশংকাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এমরান খান জানান, আহতের মাথায় ৬টি সেলাই দেয়া হয়েছে।রোববার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের নেতা কর্মীরা হরতাল হরতাল শ্লোগানে টি. এ রোড এলাকায় একটি মিছিল বের করে। এ সময় মিছিল থেকে ককটেলেরে বিষ্ফোরন ঘটানো হয়। পুলিশ আসার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version