
উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখবেন,কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম ভুঁইয়া রংগু,গোপীনাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান,উপজেলা যুবলীগের নেতা তারেক মাহমুদ,ছায়েদুর রহমান মানিক,উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
দেশজুড়ে ডাকা ১৪দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে উপজেলার শান্তিপ্রিয় সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহবান জানিয়েছেন কসবা উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির ্যুগ্ম-আহবায়ক ও স্থানীয় মুখপাত্র এমজি হাক্কানী।