The voice of Brahmanbaria || Local news means the world is

যারা পুড়িয়ে মানুষ মারে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন–আশুগঞ্জে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু

আশুগঞ্জ সংবাদদাতা॥সাবেক ছাত্রনেতা, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, যারা ধর্মের নামে রাজনীতির নামে মানুষকে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়য়ে মারছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, জামাত-শিবির-বিএনপি রাজনীতির নামে আজ মানবতা বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছে যারা এইসব কর্মকান্ডে লিপ্ত তাদের সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।
তিনি গতকাল শুক্রবার রাতে আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল¬া লাইনপাড় হুব্বে রাসুল (সাঃ) সুন্নী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এ কথা বলেন।
আলহাজ্ব মাওলানা আঃ হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহা সম্মেলনে আরো বক্তব্য রাখেন গাজী মাওলানা এম. এ. মান্নান জেহাদী, মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী, মাহজাহরুল ইসলাম আল কাদেরী প্রমুখ।

Exit mobile version