The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে হরতালে আহত সাংবাদিককে চেক হস্তান্তর

মোহাম্মদ মাসুদ, সরাইল::সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যায় যায় দিন পত্রিকা ও মোহনা টেলিভিশনের সরাইল প্রতিনিধি মোঃ  শফিকুর রহমানের চিকিৎস্বার্থে প্রেসক্লাবের কল্যাণ তহবিল থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগদ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আজাদ উদ্দিন ঠাকুর, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফ উদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক আবেদুর আর শাহীন, যুগ্ন সম্পাদক মোখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, অর্থ সম্পাদক আলমগীর মিয়া, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খন্দকার, দপ্তর সম্পাদক ফয়জুল কবির প্রমুখ। উল্লেখ্য , ২০ দলীয় জোটের ডাকা হরতালে গত ২৫ জানুয়ারী পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘটিত সংঘর্ষে সাংবাদিক  শফিকুর রহমান ভিডিও চিত্র ধারণ কালে চোখে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা অসুস্থ সাংবাদিককে দেখতে গিয়ে চিকিৎসার খোজ খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

Exit mobile version