The voice of Brahmanbaria || Local news means the world is

হরলাল আহবায়ক, গৌরাঙ্গ যুগ্ম আহবায়ক:: শাহজাদাপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন

মোহাম্মদ মাসুদ, সরাইল ::সরাইলের শাহজাদাপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মলাইশ রাধাঁমাধব মন্দির প্রাঙ্গনে উপজেলা কমান্ডার মোঃ ইসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে মুক্তিযোদ্ধা হরলাল দেবনাথকে আহবায়ক ও গৌরাঙ্গ চন্দ্র দাসকে যুগ্ম আহবায়ক করে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা যায়, শাহজাদাপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেরনর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সাংগঠনিক সম্পাদক যতীন্দ্র মোহন চৌধুরী ও মুক্তিযোদ্ধা মোঃ করম আলী। সভায় সকলের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রাজকুমার দাস, মুখলেছ খাঁন ও কুঞ্জ মোহন সরকার। কমান্ডার মোঃ ইসমত আলী বলেন, কেন্দের নির্দেশে ওই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি বহাল থাকবে।

Exit mobile version