The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি জামায়াতে অবরোধ ও হরতালের প্রতিবাদে আশুগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আশুগঞ্জ প্রতিনিধি :: বিএনপি ও জামায়াতের টানা অবরোধ আর হরতালের প্রতিবাদে  বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় গোলচত্ত্বর এলাকায় এসে শেষ হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকারের সভাপতিত্বে গোলচত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগ আহবায়ক হাজী মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাদল মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীন আলম বকশী, আবুল খায়ের,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান মুরাদ,সাধারণ সম্পাদক আবু মুসা আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন নৈরাজ্যবাদী ধর্ম ব্যবসায়ী যুদ্ধাপরাধীদের বাচনোর জন্য বিএনপি ও মৌলবাদীরা অবৈধ অবরোধ ও হরতাল ডেকেছে। দেশের জনগণ এ অযৌক্তিক হরতাল প্রত্যাখান করেছে।

Exit mobile version