
রোববার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের বাসটিকে লক্ষ্য করে পিছন থেকে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় বাসটিতে আগুন ধরে যায়।
যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ওসি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মাহবুবুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসটির কিছু অংশ পুড়ে গেছে।