
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে রাজঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ ও আইনজীবি আলী আযমের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫টি ঘর-বাড়ি, মার্কেটের দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।