The voice of Brahmanbaria || Local news means the world is

জামাত-বিএনপির আগুনে পুড়ে নিহতদের স্মরণে আওয়ামীলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত

প্রতিনিধি॥রাজনৈতিক কর্মসূচীর নামে সারা দেশে বিএনপি-জামাত কর্তৃক পেট্রোল বোমা ও ককটেল ফাটিয়ে পুড়িয়ে যেসব নিরীহ মানুষ হত্যা করা হয়েছে তাদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা জেলা আওয়ামীলীগের উদ্যোগে লোকনাথ টেংকের পাড় মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা নামাজে ইমামতি করেন মাও.আবু বকর।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহসভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন,আওয়ামীলীগ নেতা এড.তফছিরুল ইসলাম,শফিকুল আলম এমএসসি,তাজ মো.ইয়াছিন,হেলাল উদ্দিন,মাহবুবুল বারী চৌধুরী মন্টু,মুজিবুর রহমান বাবুল,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার,শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়া,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল খান,জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন,সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ,জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ।

Exit mobile version