![]()
নিহত রিপা মাধরপুর এলাকার কনা মেম্বারের মেয়ে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সাতবর্গ এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিজয়নগর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রীপার মৃত্যু হয়। দুর্ঘটনায় সিএনজির চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আব্দুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।