The voice of Brahmanbaria || Local news means the world is

নাসির নগরে ইটভাটার সর্দার খুন

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার গোর্কণ ইউনিয়নের গোর্কন গ্রামে এক আওয়ামীলীগ কর্মী ও ইটভাটার সর্দার খুন হওয়ার খবর পাওয়া গেছে।খুন হওয়া ব্যাক্তির নাম মোঃ হিরো মিয়া (৫০)। তার পিতার নাম মোঃ মন্নাফ মিয়া।নিহতের পরিবার ও প্রতিবেশীদের তথ্যমতে শনিবার রাতে হিরো মিয়া পাশের বাড়ি যাওয়া উদ্দেশ্যে ঘর থেকে বের হয়।অনেক রাতেও সে ঘরে ফিরেনি দেখে পরিবারের লোকজন তাকে চর্তুপাশে খোঁজা খুঁজি করতে থাকে।রাত প্রায় ২ ঘটিকার সময় কুন্ডা গোর্কণ বেড়ি বাধের  পাশে কপালীপাড়া রাস্তার উপড়ে নিহতের লাশ মাঠিতে পড়ে থাকতে দেখে।পরে থানা পুলিশে খবর দিলে পুলিশের উপÑপুলিশ পরির্দক মোঃ শাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হিরোর লাশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে। লাশের ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।পুলিশের এস আই মোঃ শাখাওয়াত হোসেন জানান, এ খুনের ঘটনার প্রকৃত কারন ও খুনীদের  সনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Exit mobile version