
পরে মরহুমের লাশ বিজয়নগরের চাউড়ায় নিয়ে যাওয়া হয়। বাদ আছর কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর ৩য় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মরহুমের নাতী দৌলতবাড়ীর দরবার শরীফের গদ্দিনাশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।
জানাজার পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বশিরুল্লাহ জরু, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রব, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান আল মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া ও মরহুমের ভাগিনা হাজী সৈয়দ এমরানুর রেজা। জানাজা শুরুর পূর্বে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়ার নেতৃত্বে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
হাজী আক্তার হোসেন এর শোক
বিজয়নগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমবায় নেতা ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজয়নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।