The voice of Brahmanbaria || Local news means the world is

আগামী শুক্রবার বাদ জুমা আগুন পুড়ে নিহতদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় গায়েবানা জানাযা পড়বে জেলা আওয়ামীলীগ

রাজনীতির নামে জামাত-বিএনপির অবরোধ কর্মসূচী চলাকালে তাদের ছোঁড়া পেট্রোল বোমা ও ককটেল এর আগুনে মৃত্যুবরণকারী সাধারণ মানুষদের স্মরণে গায়েবানা জানাযা কর্মসূচী পালন করবে আওয়ামীলীগ।আগামী শুক্রবার বাদ জুমা জেলা আওয়ামীলীগের উদ্যোগে লোকনাথ টেংকের পাড় মাঠে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে।এসময় জেলা আওয়ামীলীগ,অঙ্গ সহযোগী সকল সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।তিনি এক বিবৃতিতে সকল উপজেলায় গায়েবানা জানাযা কর্মসূচী পালনের জন্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি,সাধারন সম্পাদকদের আহবান জানিয়েছেন।

Exit mobile version