The voice of Brahmanbaria || Local news means the world is

বোরহান উদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছেন তা বাঙ্গালী শ্রদ্ধার সাথে স্মরণ করবে

সাবেক ছাত্রনেতা,জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক,জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ এর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য,বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।এসময় নেতৃবৃন্দ বলেন,বোরহান উদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধে যে অসামান্য অবদান রেখেছেন তা বাঙ্গালী শ্রদ্ধার সাথে স্মরণ করবে।সমবায় আন্দোলন ও ক্রীড়াঙ্গনে তার অবদানও অবিস্মরণীয়।তার প্রয়াণে আমরা একজন সজ্জন,ভালো মানুষকে হারালাম।

Exit mobile version