The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা সরকারি বালিকা,আর্দশ ও পৌর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে খ.ম.হারুনুর রশীদ ঢালী ::ব্রাহ্মণবাড়িয়ার  কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্য্লায়ে  বুধবার  সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সভাপেিত্ব  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান  শাহিন সুলতানা, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসোহÍাব হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
একই দিনে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সফলতা  নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ ভুইয়ার সভাপেিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপর দিকে কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপেিত্ব অনুষ্ঠিত হয়। কসবা পৌর ও আর্দশ উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক বৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরিশেষে এস এস সি পরীক্ষার্থীদের সফলতার উদ্দেশ্যে পৃথক পৃথক ভাবে  বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version