The voice of Brahmanbaria || Local news means the world is

আরাফাত রহমান কোকো’র অকাল মৃত্যুতে পৌর বিএনপির শোক প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাণপ্রিয় কনিষ্ঠ পুত্র, আগামীর দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক জিয়ার আদরের ছোট আরাফাত রহমান কোকো (৪৫) গত ২৪ জানুয়ারী মালয়েশিয়ার ইনভার্সিটি মালায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশব্যাপী বিএনপির ঘোষিত কর্মসূচীর গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার ও অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে কান্দিপাড়াস্থ ফাতেহ্ মসজিদ প্রাঙ্গণে সকাল ১১টায় গায়েবানা জানায় অংশ গ্রহণ শেষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজিম এক শোক বিবৃতিতে বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে সারাদেশবাসীর মত আমরা পৌর বিএনপির নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version