The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা বিএনপি’র উদ্দ্যোগে আরাফাত রহমান কোকো-র গায়েবানা জানাযার নামায অনুষ্ঠিত

জেলা বিএনপি-  তার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্দ্যোগে বেলা- ১১.০০ ঘটিকার সময় শহরের ফাতাহ মসজিদ প্রাঙ্গনে আরাফাত রহমান কোকো-এর গায়েবানা জানাযা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির তার বক্তব্যে আরাফাত রহমান কোকো এর অকাল মৃত্যুর শোক প্রকাশ করেন তার বিদেহী আত্তার মাগফেরাত কামনা করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শোককে শক্তিতে পরিনত করে বর্তমান সরকার বিরোধী চলমান নিয়মতান্ত্রীক আন্দোলনে ঝাপিয়ে পরার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের পর প্রশাসন কর্তৃক মিথ্যা, বানোয়াট, আপত্তিজনক ও মান হানিকর তথ্য সরবরাহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সরকারের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য সরবরাহ না করে প্রশাসনকে নিরপেক্ষ আচরনের আহ্বান জানান।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রশাসন কর্তৃক সরবরাহকৃত তথ্য যাচাই বাছাই করে প্রকাশের আহ্বান জানানন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক হাজী মো: মনির হোসেন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা। জানাযার নামাজ ও দোয়া পড়ান মাওলানা মো: আমিনুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version