The voice of Brahmanbaria || Local news means the world is

ভাদুঘর মাহবুবুল হুদা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত

ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মিলাদ মাহ্ফিল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী সদস্য জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর, অভিভাবক সদস্য মোঃ জামাল মিয়া, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য সোহরাব হোসেন সুজন, সাবেক অভিভাবক সদস্য হাফেজ ক্বারী আব্দুল্লাহ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য হারুন আল রশিদ, সিনিয়র শিক্ষক মাহবুবব আলম। সভা পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ আমান উল্লাহ। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, ১২ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাকিব ভুইয়া, জেলা জাতীয় পার্টির নেতা মোঃ ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার মূল উদ্দেশ্যে হচ্ছে নিজের মধ্যে এমন একটি সক্ষমতা তৈরী করা যে সক্ষমতা দিয়ে একজন ছাত্র বা ছাত্রী নিজেকে পরিবার সমাজ ও দেশের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং তা কর্ম জীবনে সঠিক ভাবে পালন করতে পারে। তিনি আশা প্রকাশ করেন আজকের বিদায়ী শিক্ষার্থীরা বিগত শিক্ষা জীবনে অর্জিত জ্ঞান কে আরো বৃদ্ধি করার জন্য উচ্চ শিক্ষা গ্রহনের করতে নিজেদের কে নিবেদিত করবে এবং সক্ষমতা অর্জন করে নিজেদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তিনি স্কুলকে কলেজ পর্যায়ে উন্নতি করা সহ সার্বিক বিষয়ে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও  লেখা পড়ার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা পরিষদ ও শিক্ষকদের প্রতি আহবান আহবান জানান।
অনুষ্ঠানে মেয়র ২০১৫ সালে পরিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ করেন। সভায় ভাদুঘরের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version