The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কসবা উপজেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া):: ওডিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে কসবা উপজেলার কুটি ইউপির মুক্তিযোদ্ধা,গ্রাম পুলিশ ও কৃষকসহ তিন শতাধিক  শীতাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারী) বিকালে এ কম্বল বিতরণ করা হয়।
ওডিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মোঃ সোলেমান খানের সভাপতিত্বে ও ডি পি’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আজিজুল হক বাচ্চু  প্রধান অতিথি হিসেবে এ  কম্বল বিতরণ করেন।
উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা কৃষি অফিসার মোঃ কবীর হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী.কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু,উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক টিটু, ওডিপির কর্মকর্তা হাসান মোঃ সোহাগ প্রমুখ।

Exit mobile version