The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার অষ্টগ্রাম বাজারে ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক (মাস্টার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে অসহায় ও দুঃস্থ মানুষদেরকে সাহায্য ও সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়াস্থ অষ্টগ্রাম সমিতি জন কল্যাণে যে কাজ করছে আমি এ সমিতির উন্নয়নের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করব। এসময় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল বাসার, তালশহরপূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমিতির সহ সভাপতি এনামুল হক ওসমান। উপস্থিত ছিলেন, মোঃ আক্কাস মেম্বার, সমিতির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন দুলাল, আবু বক্কর প্রমুখ। গত বৃহস্পতিবার সমিতির সভা শেষে প্রায় দু’শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version